বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীর খিলগাঁওয়ে লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪২ টাইম ভিউ

রাজধানীর খিলগাঁও থানার ৬ নাম্বার শান্তিপুর কালভার্ট এলাকার লেক থেকে মোজাফফর হোসেন (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খিলগাঁও থানার ৬ নম্বর শান্তিপুর কালভার্ট লেকে এক ব্যক্তিকে ভাসতে দেখে স্থানীয় জনতা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, মৃতের পকেটে জাতীয় পরিচয়পত্র পেয়ে তার নাম মোজাফফর হোসেন বলে জানতে পারি।

তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিবারকে খুঁজে বের করতে পারিনি। তার জাতীয় পরিচয়পত্রে যে ঠিকানা পেয়েছি সেখানে  অফিসার পাঠানো হয়েছে। ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। এটা আত্মহত্যা না অন্য কোনো বিষয় তা জানা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর