শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নামাজে মনোযোগ বাড়ানোর বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ জ্বালানি সংকটে গভীর চাপের মুখে বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয় ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিলো সরকার জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা, রাকিব-সাদিক মুখোমুখি শাহবাগে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, এবি জুবায়ের ও মুসাদ্দেকের ওপর হামলা বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা, নিহত ২

রাজধানীর পল্লবী থেকে সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ টাইম ভিউ

কক্সবাজারের সংরক্ষিত মহিলা আসনের (চকরিয়া–পেকুয়া) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার রাত সোয়া ১০টার দিকে পল্লবীর বালুঘাট এলাকা থেকে সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।থানা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ আবু তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বি তাদের গুলিতে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজনের সহায়তায় রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকরামের বাবা ফারুক খানের অভিযোগের প্রেক্ষিতে ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। এ মামলায় সাফিয়া খাতুনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, এ মামলায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে পল্লবী থানা শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেন, আওয়ামী লীগ কর্মী শাহিদ, ফারুক ও জলিল বেপারীকে এ হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর