বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১২ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : বিশ্বকাপে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের সূচনা করেছে নেদারল্যান্ডস। অন্যদিকে এখনও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের ১৯তম ম্যাচে আজ লখনৌর ইকানা স্টেডিয়ামে খেলতে নেমেছে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

রৌদ্রোজ্জ্বল ভেন্যুটির পিচ কিছুটা ঘাসে ঢাকা। এর ফাঁকে উঁকি দিচ্ছে লালচে মাটি। পিচ রিপোর্টে ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার সিমারদের কিছুটা সহায়তা মিলতে পারে বলে আভাস দিয়েছেন। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা বেশি সুবিধা পেতে পারেন।

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচেই হেসেখেলে নেদারল্যান্ডসকে হারিয়েছিল লঙ্কানরা। শুধু তাই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে এখনও কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বীতাই গড়তে পারেনি ডাচরা। দুই দলের পাঁচবারের মোকাবিলায় পাঁচবারই লঙ্কানরা জিতেছে। তবে সেটি হয়ত আজ বদলে দিতে পারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্থ, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর