শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার পেল অনুশ্রী, স্বপ্ন পূরণ হলো নিরাপত্তাকর্মী রাকিবেরও র‌্যাব বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর সবুজবাগে শপিং ব্যাগে মিলল তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন শেখ হাসিনাকে ভারত সরকার এই সুযোগ কেন দিলো- প্রশ্ন বিএনপির ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ

সবুজবাগে শপিং ব্যাগে মিলল তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭ টাইম ভিউ
সবুজবাগে শপিং ব্যাগে মিলল তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত
ছবি-সংগৃহীত

রাজধানীর সবুজবাগে একটি শপিং ব্যাগ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বাকি অংশের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে সবুজবাগের মাদরটেক বাগানবাড়ি এলাকার খালপাড়ের একটি কালভার্টের নিচে ময়লার স্তূপে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ব্যাগের ভেতর থেকে তরুণীর মাথা ও দুটি হাত উদ্ধার করে। তবে মরদেহের অন্যান্য অংশ এখনো পাওয়া যায়নি। সেগুলোর সন্ধানে কাজ চলছে।তিনি আরো জানান, নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোথাও ওই তরুণীকে হত্যার পর পরিচয় গোপন এবং মরদেহ গুমের উদ্দেশ্যে লাশ টুকরো করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর