বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সাইফের ফিফটিতে তামিমের বরিশালকে উড়িয়ে দিল রংপুর

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৮২ টাইম ভিউ

মিরপুরের উইকেটে এবার ভিন্ন দৃশ্যপট। এবারের বিপিএলে রান পাচ্ছেন ব্যাটাররা। আবার বল হাতেও সাফল্য পাচ্ছেন বোলাররা। লো-স্কোরিং ম্যাচ দেখা যাচ্ছে কমই। সেখানেই কীনা অল্প রানে আউট ফরচুন বরিশাল। এরপর কুয়াশা ভেজা রাতে সাইফ হাসানের অপরাজিত ফিফটিতে অনায়াস জয় পেয়েছে রংপুর রাইডার্স।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে টানা জয় তুলে নিয়েছে রংপুর। বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে অল আউট হয়ে উইকেট হারিয়ে ১২৪ রান করে বরিশাল। জবাবে নেমে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে নুল হাসান সোহানের রংপুর।

এদিকে মিরপুরে টস হেরে এর আগে ব্যাট করতে নেমে ভালোই করেন তামিম ইকবাল। কিন্তু ভয়ঙ্কর হওয়ার আগেই নাহিদ রানা তুলে নেন তার উইকেট। অধিনায়কের বিদায়ের পর পথ হারায় ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের বোলিং তোপে কোনরকমে ১০০ রান পেরোয় দলটি।

দলের হয়ে সর্বোচ্চ ১৮ বলে ২৮ রান করেন তামিম। গত ম্যাচের মতো এদিনও ব্যর্থ বরিশালের ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১০ বলে ৯ রান। তাওহিদ হৃদয়ও হতাশ করেন। ফেরেন ৬ বলে ৪ রানে। মিডল অর্ডারে কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ কিছুই করতে না পারায় অল্প রানেই শেষ হয় বরিশালের ইনিংস।

এরপর জবাব দিতে নেমে একবারে অনায়াসেই জয় তুলে নেয় রংপুর রাইডার্স। যদিও দলটি শীতের রাতে মিরপুরের উইকেটে শুরুতেই হারায় ২ উইকেট। ১৫ রানে ২ উইকেট হারালেও এরপরই পথ দেখান অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। তাদের ব্যাটেই আসে অনায়াস জয়। হেলস দলকে জিতিয়ে নটআউট ৪১ বলে ৪৯ রানে। আর সাইফ ৪৬ বলে ৬২ রানে অপরাজিত। ৫ ওভার হাতে রেখেই দারুণ এক জয়!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর