রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আটকে আছে ৫ শর্তে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি আলোচনার পথে তিন বাধার কথা বললেন ইরানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে গুলির ঘটনায় আটক হামলাকারী ‘খুবই অসুস্থ ব্যক্তি’: ট্রাম্প শারীরিক আঘাত নাকি কৌশল-কীভাবে অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি ? ফ্লোরিডায় দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দাবি বাংলাদেশের নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের যুবক মুরাদের মৃত্যু

নুরুল হক মিলন গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের যুবক মুরাদের মৃত্যু

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মুরাদ শেখ (৩৭) নামে  রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত মুরাদ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

বাংলাদেশ সময় ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মোঃ কাউছার হোসেন মুঠোফোনে জানান, সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যায়। তার মরদেহ বর্তমানে সেখানকার জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহটি দ্রুত দেশে আনার জন্য আমরা বাংলাদেশ ও সৌদ সরকার, প্রবাসী বাংলাদেশী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

স্হানীয়ভাবে জানা গেছে, বাংলাদেশে মুরাদের পরিবারে তার বৃদ্ধা মা, স্ত্রী, দুইটি শিশু কন্যা, মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান সহ অনেক আত্মীয় স্বজন, বন্ধু ও শুভাশিস রয়েছে। তার এ আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টির উপর খোঁজ-খবর রাখছি। যে নিহত মুরাদের  মরদেহ দ্রুত দেশে আনা বা অন্য যে কোন বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর