বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সর্বজনীন পেনশন চাঙ্গা করতে নতুন প্রকল্প নিচ্ছে সরকার ফিলিপাইনের সিনেটে আইসিসির পরোয়ানাভুক্ত সিনেটরকে ধরতে অভিযান, গুলির শব্দ এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত, ১২ শর বেশি আহত ট্রাম্পকে বেইজিং সফরে লাল গালিচা অভ্যর্থনা, দুই দেশের কূটনীতিতে নতুন বার্তা ভাঙ্গা থানায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই তরুণকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত সরকারের ঢাকায় ঝুম বৃষ্টিতে কমেছে গরম, চার বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস সেবা প্রকাশনীর কার্যক্রম স্থগিত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২ টাইম ভিউ
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২

সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গে তিনজন মারা গেছেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ১৫০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর