শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নামাজে মনোযোগ বাড়ানোর বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ জ্বালানি সংকটে গভীর চাপের মুখে বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয় ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিলো সরকার জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা, রাকিব-সাদিক মুখোমুখি শাহবাগে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, এবি জুবায়ের ও মুসাদ্দেকের ওপর হামলা বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা, নিহত ২

১৮ ডিসেম্বর রাজধানীতে বিজয় র‌্যালি করবে আওয়ামী লীগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১৮ ডিসেম্বর আওয়ামী লীগ রাজধানীতে বিজয় র‌্যালি করবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত র‌্যালি করা হবে।
আজ সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক যৌথসভায় তিনি এ কর্মসূচির কথা জানান।

এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সেদিন বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাতে সভাপতিত্ব করবেন। এরপর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। সেদিন দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হবে। আর ১৮ ডিসেম্বর বিজয় র‌্যালি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর