রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
১৫ অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে রদবদল এসএসসির প্রশ্নফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আটকে আছে ৫ শর্তে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি আলোচনার পথে তিন বাধার কথা বললেন ইরানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে গুলির ঘটনায় আটক হামলাকারী ‘খুবই অসুস্থ ব্যক্তি’: ট্রাম্প শারীরিক আঘাত নাকি কৌশল-কীভাবে অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি ? ফ্লোরিডায় দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দাবি বাংলাদেশের

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে : শিক্ষামন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে : শিক্ষামন্ত্রী

সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অন্তত চার মাস এগিয়ে আসবে এসএসসি পরীক্ষা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে বদ্ধপরিকর জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। সেসময় পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই।

একই কারণে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর