বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

২১ মার্চ রাতে ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০২ টাইম ভিউ
স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ দল। নিবিড় অনুশীলনের ফল হিসেবে বাংলাদেশ কি পেল সেটাই এখন মূল ম্যাচে করে দেখানো পালা। কোচ হাভিয়ের কাবরেরাও বলছেন, নিবিড় অনুশীলনের ফলাফল পেতে ফিলিস্তিন ম্যাচে নিঙরে দিতে হবে।

২১ মার্চ দিবাগত রাতে কুয়েতের আল আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগের ম্যাচ মাঠে গড়াবে। এরপর ২৬ মার্চ কিংস অ্যারেনায় হবে ফিরতি লেগের ম্যাচ। এই দুটি ম্যাচকে সামনে রেখে গত ২ মার্চ থেকে সৌদির তাইফ শহরে ঘাটি গেড়েছিল ফুটবল দল।

দুই সপ্তাহের নিবিড় অনুশীলন শেষে আজ ম্যাচ ভেন্যু কুয়েত গেছেন জামাল-তপুরা।

এর মাঝে সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর একটিতে ড্র এবং অন্যটিতে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

এরপরেও সৌদি আরবে দুই সপ্তাহের প্রস্তুতিতে সন্তুষ্টির কথাই বলছেন হাভিয়ের কাবরেরা,’প্রত্যাশা অনুযায়ী সৌদি আরবের ক্যাম্পে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এখানে প্রস্তুতি ক্যাম্প করার সুযোগ পেয়ে আমরা খুশি ছিলাম, গত বছরও আমরা এখানে ক্যাম্প করেছিলাম।

বছর জুড়ে যে ধারণা নিয়ে আমরা কাজ করছি, সেটার উন্নতির জন্য এখানকার সুযোগ সুবিধা ভালো। নতুন খেলোয়াড়দের জন্য এ বছরের ভিত তৈরি করে দেবে এখানকার ক্যাম্প।’

 

ম্যাচের আগে আর মাত্র তিন দিন পাচ্ছেন হাভিয়ের কাবরেরা। এর মাঝেই পরিকল্পনা গুছিয়ে ফেলতে হবে এই স্প্যানিয়ার্ডকে। র‍্যাংকিংয়ে ফিলিস্তিন আছে ৯৭ নম্বরে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর