বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

৬ মাসের মধ্যে পাওয়া যাবে ক্যান্সারের ভ্যাকসিন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ টাইম ভিউ

আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মেয়েদের জন্য মিলবে ক্যান্সারের ভ্যাকসিন। যা স্তন, মুখমণ্ডল এবং ঘাড়ে ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে।  মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রতাপরাও যাদব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ এবং বর্তমানে ট্রায়াল চলছে। ৯ থেকে ১৬ বছর বয়সী মেয়েরা এই ভ্যাকসিন নিতে পারবে।তিনি বলেন, ৩০ বছরের বেশি বয়সী নারীদের জন্য হাসপাতালগুলোতে স্ক্রিনিং প্রক্রিয়া চালু করা হবে এবং ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে-কেয়ার ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্ক মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভারতে নারীদের মধ্যে ক্যান্সারের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল হয়ে দাঁড়িয়েছে। এই ক্যান্সারের ভ্যাকসিন রোগে প্রাথমিক স্তরে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ ও সঠিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর