মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

অক্টোবর মাসে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৬ টাইম ভিউ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আর সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন। এর আগের দিন রোববার ডেঙ্গুতে আটজনের মৃত্যু ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ২২১ জন। এই নিয়ে চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরের ৩০ দিনে ডেঙ্গুতে মোট ৮০ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৭ জন। যা চলতি বছর কোনো এক মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড। আর এই মাসের এর আগের মাস আগস্টে মোট আক্রান্ত হয়েছিলেন ৬ হাজার ৫২১ জন এবং মোট মৃত্যু হয়েছিল ২৭ জনের।

ক্রমেই দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পাওয়া উদ্বেগ প্রকাশ করেছেন জনবিশেষজ্ঞরা। তারা বলছেন, ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতির অভাব রয়েছে। তাই প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের হার বাড়ছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৪৬২ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ১ হাজার ৭৫৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ৭০৩ জন।

আর গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন রোগী ভর্তি রয়েছেন।

অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮২ জন। আর এ বছরে ডেঙ্গুতে মোট ২৭ হাজার ৩১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩০ হাজার ৯৩৮ জন। আর এ বছর মোট মৃত্যু হয়েছে ১৬৩ জনের। এর মধ্যে পুরুষের মৃত্যুর হার ৪৯ দশমিক ১ শতাংশ এবং নারীর মৃত্যুর হার ৫০ দশমিক ৯ শতাংশ।

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার সময়ের আলোকে বলেন, স্বাভাবিক কার্যক্রম ছাড়া ডেঙ্গুর পিক টাইমেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এডিস মশার ঘনত্ব বাড়ছে। তাই সামনের দিনগুলোতে এডিস মশার পরিস্থিতি আরও খারাপ হবে, যদি আমরা এখনই নিয়ন্ত্রণ করতে না পারি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর