বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

অবসর না নিলে জাতীয় দলের জন‍্য ‘অ‍্যাভেইলেবল’ তামিম-সাকিব

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

ভারত-পাকিস্তানের নানা দ্বন্দ্বের পর অবশেষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে আয়োজন হবে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচ। আর নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভারতের ম্যাচগুলো কোথায় আয়োজন করা হবে তা নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।

বাংলাদেশ দলও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরেছে। এই টুর্নামেন্টের আগে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই। তবে এখনও নিশ্চিত হয়নি এই টুর্নামেন্টে খেলা হবে কিনা দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের।

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে তামিম। আর সাকিব আল হাসান রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে। ভারত সিরিজের পর থেকে তাকেও জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। তবে শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন সাকিব-তামিম বিবেচনায় আছেন।বিষয়টি ব্যাখ্যা করে ফারুক বলেছেন, ‘এখনো কোনো পলিসি নাই, যদি কোনো ক্রিকেটার রিটায়ারমেন্ট না করে থাকে আর যদি নির্বাচকরা মনে করেন তাকে দরকার, তাহলে নির্বাচক কমিটিকে তাদের সঙ্গে আলাপ করা দরকার।’ তিনি আরও যোগ করেন, ‘আমি তো একটা কথা বলে দিলাম যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে, অবশ্যই সে দল নির্বাচনের জন্য অ্যাভেইলেবল।’

সাকিব নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেললেও তিনি বোলিংয়ের নিষেধাজ্ঞায় পড়েছেন। এই অলরাউন্ডার সর্বশেষ লঙ্কা টি-টেন টুর্নামেন্টে খেলেছেন। বোলিং করতে না পারলেও ব্যাট হাতে দারুণ সব ইনিংস খেলেছেন তিনি। আর তামিম চলমান এনসিএল টি-টোয়েন্টিতে খেলেছেন। ব্যাট হাতে সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সই আবার তার জাতীয় দলের দরজা খুলে দিতে পারে।

সাকিব প্রসঙ্গে ফারুক আহমেদ বলেছেন, ‘সাকিবের ইস্যুটা পুরোপুরি ভিন্ন বিষয়। এটা নতুন করে কিছু নয়। সবশেষ আমরা ওয়েস্ট ইন্ডিজে যে খেলেছি, ও মানসিক অবস্থায় ছিল না তাই যেতে পারেনি। এখন সাকিব আসলে বলবে যে বিপিএল খেলবে কী..আমি আসলে ওর অবস্থা বলতে পারব না। আমার কাছে কোনো আপডেট নেই সাকিবের ব্যাপারে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর