বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

অসুস্থতার কারণে ক্রিকেট ছাড়লেন বিশ্বকাপজয়ী নাবিল

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ টাইম ভিউ

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন খুলনার ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল। যে ২২ গজকে নিজের জীবনের থেকেও আপন করে নিয়েছিলেন, সেটি ছাড়তে হয়েছে নিজের সঙ্গে যুদ্ধ করেই। বেশ আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন নাবিল। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যাও বেড়ে চলায় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি। তিন মাস আগে বিসিবিকেও সেই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। বর্তমানে পড়াশুনা নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে তার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে আসার পরেই অনিয়মিত হয়ে পড়েছিলেন নাবিল। গেল বছর মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট এবং এর আগে ২০২৩ সালে দক্ষিণাঞ্চলের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও খুলনা বিভাগের হয়ে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলেছেন নাবিল।

সবমিলিয়ে প্রথম শ্রেণির ৭ ম্যাচে ৩০৫ এবং লিস্ট ‘এ’ শ্রেণির ২৮ ম্যাচে ৬৩৩ রান করেছেন বাঁহাতি ওপেনার নাবিল। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক (সম্মান) করছেন তিনি। অবসরের বিষয়ে বলেছেন, অসুস্থতার কারণে ছাড়তে হয়েছে ক্রিকেট। শরীরের এখন যে অবস্থা, সেটি নিয়ে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। আপাতত পড়াশুনায় পূর্ণ মনোযোগ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর