বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল বিসিবি

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে আগামী ১৩ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বিসিবির হাই-পারফরম্যান্স ইউনিট (এইচপি দল)। এ সফরে সব ফরম্যাটে সিরিজ খেলবে বাংলাদেশ।

এবার ৯ দল নিয়ে আয়োজিত হবে এ টুর্নামেন্ট। বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স, অ্যাডেলেড স্ট্রাইকার্সসহ স্থানীয় আরও ৭টি দলের সঙ্গে খেলবে টাইগার যুবারা।

এই সফরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে টি-টোয়েন্টির জন্য আকবর আলি, ওয়ানডেতে আফিফ হোসেন এবং চারদিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ১১ আগস্ট মেলবোর্ন রেনেগেডস, ১২ আগস্ট তাসমানিয়া, ১৪ আগস্ট অ্যাডিলেডের মোকাবিলা করবে বাংলাদেশ এইচপি দল। এরপর ১৫ আগস্ট এসিসি কমেটস, ১৬ আগস্ট পাকিস্তান শাহিনস এবং ১৭ আগস্ট গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এ ছাড়া ১৮ আগস্ট দুটি সেমিফাইনাল ও ফাইনাল হবে।

টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছাড়াও দ্য গ্রিন ম্যানদের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ এবং দুটি ওয়ানডে ম্যাচও খেলবে এইচপি দল। টি–টোয়েন্টি টুর্নামেন্টের আগেই এ ম্যাচগুলো হবে।

টি-টোয়েন্টি দল : তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, এলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

ওয়ানডে দল : তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

চার দিনের দল : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, সাদা হোসাইন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর