বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আইপিএল : বিরাট কোহলির দল আরসিবির নাম বদলের ইঙ্গিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

খেলা ডেস্ক : আগামী ২২ মার্চ পর্দা উঠছে আইপিএলের। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। জনপ্রিয় লিগটি শুরুর আগেই বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নাম বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সম্প্রতি আরসিবির পোস্ট করা একটি ভিডিওর কারণে নাম বদলের জল্পনা তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, শিগগিরই নাম বদলের ঘোষণা করতে পারে আরসিবি। তারা যে ভিডিও পোস্ট করেছে তাতে নাম বদলের স্পষ্ট ইঙ্গিতই রয়েছে।

ধারণা করা হচ্ছে এতদিন ধরে থাকা ‘ব্যাঙ্গালোর’ নামটি বদলে ‘বেঙ্গালুরু’ হতে পারে। দক্ষিণ ভারতের এই শহরের নাম ২০১৪ সালের ১ নভেম্বর থেকে বদলে গেছে। আগে নাম ছিল ব্যাঙ্গালোর। এখন হয়েছে বেঙ্গালুরু। কিন্তু ২০০৮ সাল থেকে কোহলিদের দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যা এতদিন পর পাল্টে যাবে বলে মনে করা হচ্ছে। নতুন নাম হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর