বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিকে হস্তক্ষেপের অনুরোধ বিসিবির

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ টাইম ভিউ
আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিকে হস্তক্ষেপের অনুরোধ বিসিবির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না গিয়ে অন্য দেশে খেলতে চায় বাংলাদেশ। এই দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাদের অবস্থান জানিয়েছে। বিসিবি চাইছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা হোক। এ কারণে বিষয়টি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি)-তে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ বিষয়ে আইসিসিকে আরেকটি চিঠি পাঠিয়েছে বিসিবি।

ডিআরসি হলো আইসিসির একটি স্বাধীন সালিশি সংস্থা। আইসিসি, সদস্য বোর্ড, খেলোয়াড় বা কর্মকর্তাদের মধ্যে কোনো বিরোধ তৈরি হলে এই কমিটি তা নিষ্পত্তি করে। সাধারণত সব অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই কমিটি হস্তক্ষেপ করে। বিসিবির আশা, আইসিসি তাদের অনুরোধ গ্রহণ করে বিষয়টি ডিআরসিতে পাঠাবে।

এর আগে বুধবার বোর্ড সভার পর আইসিসি ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করে দেয় এবং টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে, বাংলাদেশ দল ভারতে যাবে কি না সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বিসিবিকে সময় বেঁধে দেয় আইসিসি।

আইসিসির এই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে বোর্ড তাদের চেষ্টা চালিয়ে যাবে। তিনি জানান, শ্রীলঙ্কায় খেলার দাবিতে তারা এখনও আশাবাদী এবং হাল ছাড়ছে না বিসিবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর