শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অভিবাসী প্রত্যাবাসন প্রক্রিয়ায় ঢাকার দ্রুত সহযোগিতা চায় ভারত আট জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস; নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ কিংবা ৫-এ থাকতে চায় বাংলাদেশ বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সরকার শিক্ষকতার মানোন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে : নাহিদ ইসলাম অবশেষে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভা, শেষ মমতার দীর্ঘ শাসন ঈদ ঘিরে অপরাধ প্রতিরোধে সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, তাদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের জ্বালানি আধিপত্য ডুবছে হরমুজেই!

আট জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস; নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
আট জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস; নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর ওপর দিয়ে তীব্র গতিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলকে আগামী ৩৬ ঘণ্টার জন্য সতর্কতা জারি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৭ মে) রাত ৮টা থেকে আগামী শনিবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া এক বিশেষ সতর্ক বার্তায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানান।আবহাওয়া অফিস জানায়, দেশের অন্তত ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাজশাহী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর ও খুলনা অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এই জেলাগুলোর নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সমূহের ওপর দিয়েও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এই অঞ্চলগুলোর নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মূলত কালবৈশাখীর প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং নৌযান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কবার্তা বলবৎ থাকবে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়। সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি নৌযান চালকদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর