শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অভিবাসী প্রত্যাবাসন প্রক্রিয়ায় ঢাকার দ্রুত সহযোগিতা চায় ভারত আট জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস; নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ কিংবা ৫-এ থাকতে চায় বাংলাদেশ বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সরকার শিক্ষকতার মানোন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে : নাহিদ ইসলাম অবশেষে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভা, শেষ মমতার দীর্ঘ শাসন ঈদ ঘিরে অপরাধ প্রতিরোধে সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, তাদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের জ্বালানি আধিপত্য ডুবছে হরমুজেই!

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ কিংবা ৫-এ থাকতে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ কিংবা ৫-এ থাকতে চায় বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে ২৫ বছরের বেশি পথচলায় এখনও বড় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি বাংলাদেশ। তবে একটু-আধটু হলেও উন্নতির গ্রাফটা উর্ধ্বমুখী গত কয়েক বছর ধরে। সেই উন্নতির স্বাক্ষ্য দেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলও। সেই পথ ধরেই নিজেদের আরেকটু ওপরে নিতে চান নাজমুল হোসেন শান্ত। টেস্ট শ্রেষ্ঠত্বের আসরের বর্তমান চক্রে পয়েন্ট তালিকায় মাঝামাঝি অবস্থানে উঠে আসতে চান বাংলাদেশ অধিনায়ক।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে কোনো টেস্টই জিততে পারেনি বাংলাদেশ। অবস্থান ছিল সেবার ৯ দলের মধ্যে নবম। পরেরবারও অবস্থান বদলায়নি, তবে একটি টেস্টে জয়ের স্বাদ মিলেছিল। পয়েন্ট টেবিলে উন্নতি হয় গত চক্রে। সেবার চার টেস্ট জিতে সাত নম্বরে থেকে শেষ করেছিলেন শান্তরা।বর্তমান চক্রে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ ড্র করেছে একটি, হেরেছে বাকিটিতে। প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে তারা পাকিস্তানের বিপক্ষে। দুই ম্যাচের সিরিজটি শুরু শুক্রবার।

মিরপুরে ম্যাচ শুরুর আগের দিন শান্ত বললেন, এই চক্রে পয়েন্ট তালিকায় আরও ওপরে ওঠার লক্ষ্য তাদের।

“গত দুই বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি। আগেরবার আমরা সাত নাম্বারে শেষ করেছি। আমার মনে হয় এটা ভালো একটা অর্জন। আস্তে আস্তে এই জায়গাটাতে উন্নতি হচ্ছে, যেটা এর আগে আগের চক্রগুলোতে হয়নি। এ বছর লক্ষ্য থাকবে, আর একটু যদি ভালো পারফর্ম করতে পারি, চার-পাঁচ এরকমই যদি শেষ করতে পারি, খুবই ভালো লাগবে।”

এই লক্ষ্য পূরণ করার পথে মূল বাধা এবার কয়েকটি কঠিন বিদেশ সফর। এই বছরই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় সফর আছে বাংলাদেশের। সামনের সেই চ্যালেঞ্জের কথা জানেন অধিনায়ক। তবে সেই চ্যালেঞ্জের জবাব দিতে নিজ দলকে এখন আগের চেয়ে উপযোগী মনে করেন তিনি।

“চ্যালেঞ্জ আছে। বেশ কিছু সফর আছে যেটা আমাদের জন্য একদমই নতুন হবে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা (সফর) আছে। তবে আমার মনে হয়, যে সিরিজগুলো আমাদের ঘরের মাঠে খেলব এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা ওই ধরণের কন্ডিশন তৈরি করার চেষ্টা করব, বিশেষ করে উইকেটের ক্ষেত্রে।”

“এখন যেটা বললাম যে, দলটা খুব ব্যাল্যান্সড আছে, পেস বোলিং স্পিন বোলিং এবং ব্যাটসম্যান, সব মিলিয়ে। এই জায়গাটা থেকে আমাদের জন্য খুবই সহজ আমরা আসলে কী ধরণের উইকেট বা কি ধরণের কন্ডিশনে খেললে ভালো।”

পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ২০২৪ সালে তাদের মাঠেই ২-০ ব্যবধানে জিতে এসেছিল বাংলাদেশ। সেই সাফল্যকে এবার কিছুটা প্রেরণা মানছেন শান্ত। তবে নতুন সিরিজে নতুনভাবেই মাঠে নামতে হবে, মনে করিয়ে দিলেন তিনি।

“গত সিরিজটায় আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। তবে সেটা অতীত হয়ে গেছে। ওই সিরিজটা অবশ্যই আমাদেরকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এই সিরিজে আমাদেরকে আবার ভালো ক্রিকেট খেলতে হবে। প্রত্যেকটা দিন আগের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে। তাহলেই হয়তো ফল আমাদের পক্ষে আসবে। রেকর্ড নিয়ে আমরা খুব বেশি চিন্তা করছি না। আমার মনে হয় যে প্রত্যেকটা দিন ভালো ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ।”

২০২৪ সালের সেই সিরিজের আগে বাংলাদেশের প্রস্তুতি ছিল দারুণ। এবার দলের বেশ কজন ক্রিকেটার গত কিছুদিনে ব্যস্ত ছিলেন শুধু সাদা বলের ক্রিকেটে। প্রস্তুতিতে তাই কিছুটা ঘাটতি থাকতে পারে কয়েকজনের। তবে সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টই অধিনায়ক।

“সবসময় ওরকম প্রস্তুতি নেওয়া সম্ভব হবে নয়, কারণ সাদা বলে বেশ কিছু ক্রিকেটার ছিল, কারণ লাল বলে যারা খেলে, তারা লম্বা সময় ধরে প্রস্তুতি পর্বে আছে। ওই দিক দিয়ে আমি খুশি। আমি যতটুকু জানি, সোহেল স্যার (বিসিবির কোচ) যিনি প্র্যাকটিস করিয়েছেন, তার কাছ থেকে খবর নিয়েছি, সবাই খুব ভালো অবস্থায় ছিলেন। খুব ভালোভাবে ব্যক্তিগতভাবে সুনির্দিষ্ট অনুশীলন করেছে। ওই দিক থেকে মি বলব যে ভালো প্রস্তুতি হয়েছে। এখন বাকিটা করে দেখানোর ব্যাপার মাঠে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর