বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) এবং রানার্স আপ হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এ উপলক্ষে গতকাল বুধবার (০৩ জুলাই) মিরপুর ইনডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া, ‘মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবোই, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বই’ প্রতিপাদ্য নিয়ে বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট-২০২৪-এর আয়োজনে দুইজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

ব্যক্তিপর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় ফেনীর মাহবুবা তাবাচ্ছুম ইমাকে সম্মাননা দেওয়া হয়।

আর যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় লালমনিরহাটের মো. স্বাধীন ইসলামকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্রাতিষ্ঠানিকভাবে মাদক প্রতিরোধে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ‘বাঁধন’কে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তোজা।

এর আগে গত ২৬ জুন থেকে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে দেশের সরকারি ও বেসরকারি ৬৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর