বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

আমরা কোনো চাপ অনুভব করছি না: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ কোনো রকম চাপ অনুভব করছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, নির্বাচন নিয়ে উচ্চ চাপ, মধ্যম চাপ, নিম্ন চাপ; সব ধরনের চাপ ছিলো। সব চাপ আমরা উতরে গেছি। আমরা আগেও কোনো চাপ অনুভব করিনি, এখনও করছি না।

রোববার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, উৎসবমুখর পরিবেশে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের পর্যবেক্ষক এসেছেন, তারাও নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে পৃথিবীর সব দেশেই কম-বেশি কথাবার্তা হয়। তবে পশ্চিমা দেশগুলোসহ প্রায় সবাই আমাদের সঙ্গে, সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে মন্ত্রী কী ভাবছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা কোনো ধরনের যুদ্ধবিগ্রহে বিশ্বাস করি না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আজ আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন। এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর