শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

আর্জেন্টিনার কোপা জয়ের সম্ভাবনা কত শতাংশ, জানাল ওপটা

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

কার্যত আর মাত্র দুটি ম্যাচের অপেক্ষা। আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টিনা। চলমান কোপা আমেরিকায় ফেবারিটের তকমা নিয়ে শুরু করা আর্জেন্টাইনরা এখনও অপরাজিত। এরই মাঝে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপার কম্পিউটার ভবিষ্যদ্বাণীতে জানিয়েছে, ব্রাজিলের বিদায়ে লিওনেল স্কালোনির শিষ্যদের কোপা জয়ের সম্ভাবনা বেড়েছে।

আসরের শুরু থেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল অপ্টার সুপার কম্পিউটার। কোয়ার্টারে ব্রাজিলের বিদায়ের পর সেই সম্ভাবনা আরও বেড়েছে। আগের তুলনায় মেসিদের সম্ভাবনা ২১ শতাংশ বেড়েছে ।

মূলত অতীত ইতিহাস, পরিসংখ্যান ও পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যদ্বাণী করে থাকে অপ্টা। টুর্নামেন্টের শুরু থেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল ব্রিটিশ ক্রীড়া তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থাটি। যেখানে আলবিসেলেস্তেদের কোয়ার্টার ৮৯ দশমিক ৮, সেমিফাইনাল ৬৭ দশমিক ২, ফাইনাল খেলার সম্ভাবনা ৫০ দশমিক ৫ শতাংশ ছিল। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩০ দশমিক ৮ শতাংশ ছিল।

বুধবার (১০ জুলাই) সেমিতে মেসিদের প্রতিপক্ষ কানাডা। এ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের জোরালো সম্ভাবনা দেখছে সুপার কম্পিউটার। প্রেডিকশন বলছে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৬ দশমিক ৭ আর কানাডার ৯ দশমিক ৮ শতাংশ।

ফাইনাল আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে। সুপার কম্পিউটার বলছে, কলম্বিয়াকে কাঁদিয়ে ফাইনাল খেলবে সুয়ারেজরা। তবে ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে হেরে যাবে। আর্জেন্টিনার কোপা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৫১ দশমিক ৮১ শতাংশে। অন্যদিকে উরুগুয়ের সম্ভাবনা কেবল ২৭ দশমিক ৬০ শতাংশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর