বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আর্জেন্টিনার ফুটবল সভাপতির সঙ্গে ছবি প্রকাশ জামালের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১২৮ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখন আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর খেলছেন। এবার সেই সূত্রেই আর্জেন্টিনা ফুটবলের প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়ার সঙ্গে দেখা হলো তার। তাপিয়ার সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে এসেছে। সোল দে মায়োতে থাকার সুবাদে আর্জেন্টিনা ফুটবলের সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে দেখা হয়েছে বর্তমানে এই অধিনায়কের।

বেশ কয়েকদিন আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সামনে নিজের ছবি তোলেন জামাল ভূঁইয়া। তবে সভাপতি তাপিয়া সেসব ছবি সঙ্গে সঙ্গেই সামনে আনেননি। কিছুদিন অপেক্ষার পর সভাপতি ক্লাদিও তাপিয়া ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের ভেরিফাইড আইডিতে জামালের সঙ্গে ছবি প্রকাশ করেন।

জামালের জাতীয় দলের জার্সি হাতে দুজনের ছবিতে ক্যাপশনে তিনি লেখেন, ‘দেখা করার জন্য ধন্যবাদ জামাল। বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ফুটবলে আপনাকে স্বাগত।’ ক্লদিও তাপিয়ার পর জামাল ভূঁইয়া নিজেও প্রকাশ করেছেন দুজনের ছবি। ফেসবুক পোস্টে নিজের কার্যালয়ে ডেকে নেয়ার জন্য আর্জেন্টাইন ফুটবল সভাপতিকে ধন্যবাদও জানান বাংলাদেশের এই অধিনায়ক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর