শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী গ্যাস সংকটে বাসাবাড়ি-শিল্প খাতে বিপর্যয়, স্বাভাবিক হওয়ার সময় অজানা বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ আমি আজ থেকে আর কথা বলব না, চুপ থাকব : নাসীরুদ্দীন পাটওয়ারী রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস আলমের গাড়ির গ্লাস ভাঙচুর এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে গুণতে হবে অতিরিক্ত ফি : ইসি চলতি বছর বন্ধ কারখানা চালুর কার্যক্রম শুরু করার নির্দেশ প্রধানমন্ত্রীর অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে:ঢাকায় বৈঠকের পর সার্জিও গর শীঘ্রই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান: রয়টার্স

আলিফের বাম চোখের আলো আর কোনোদিন ফিরবে না: ডা. মাহমুদা মিতু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪ টাইম ভিউ
আলিফের বাম চোখের আলো আর কোনোদিন ফিরবে না: ডা. মাহমুদা মিতু
ছবি- সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) বাঁ চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীর রড দিয়ে আঘাত করা আলিফের অপারেশন শেষ হয়েছে মাত্র। বাম চোখের আলো আর কোনো দিন ফিরবে না।’

এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, হামলায় রডের আঘাতে আলিফ চৌধুরীর একটি চোখের দৃষ্টিশক্তি ঝুঁকির মধ্যে রয়েছে। পরে তার চোখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) অস্ত্রোপচার করা হলেও আঘাতপ্রাপ্ত চোখের দৃষ্টিশক্তি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত হন জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরী। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর