বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ইংল্যান্ডকে ২৮৫ রানের টার্গেট দিল আফগানিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : দিল্লির উইকেটে ব্যাটে বল আসে সাবলীলভাবে। তাতে স্কোরবোর্ডে বড় সংগ্রহ জমা করা যায়। ইংল্যান্ডের বিপক্ষেও আফগানিস্তানের সংগ্রহটা কম বলা যাবে না। এক বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ২৮৪ রানে থামে আফগানদের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রাহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দারুণ শুরু এনে দিয়েছিলেন আফগানিস্তানকে। তাদের উদ্বোধনী জুটিতে ১১৪ রান যোগ করে আফগানিস্তান। এরপর ৯ রানে ৩ উইকেট হারিয়ে হঠাৎ করেই চাপে পড়ে আফগানরা। ৫৭ বলে ৮০ রান করে রান আউট হয়ে ফেরেন গুরবাজ।
এরপর আফগানদের হাল ধরেন ইকরাম আলিখিল। ৬৬ বলে ৫৮ রান আসে তাঁর ব্যাট থেকে। আর শেষ দিকে দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমানের ক্যামিও ইনিংসে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২৮৪ রান। রশিদ ২৩ এবং মুজিব ফেরেন ২৮ রান করে।

ইংলিশদের হয়ে বল হাতে ১০ ওভারে এক মেইডেনে ৪২ রান খরচায় তিন উইকেট শিকার আদিল রশিদের। দুই উইকেট মার্ক উডের। একটি করে নিয়েছেন টপলি, লিয়াম লিভিংস্টন ও জো রুট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর