রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত পর্তুগালে

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৩১ টাইম ভিউ

পর্তুগালের রাজধানী লিসবনে ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জুন) বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। দেশীয় আমেজে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসীরা।

বাংলাদেশিদের উদ্যোগে ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার মার্তৃম মুনিজ পার্ক। একসঙ্গে নামাজ আদায়ের লক্ষ্যে আশেপাশের বিভিন্ন জায়গা থেকেও আসেন মুসল্লিরা। বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন পর্তুগালে বসবাসরত অন্যান্য মুসলিম অভিবাসীরাও।

ইউরোপের অন্যতম বড় এই ঈদ জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি। নির্বিঘ্নে নামাজ আদায়ের সুযোগ করে দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন। নামাজ শেষে মুসলিম উম্মাহসহ বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দেশীয় আমেজে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা।

নামাজ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। এছাড়া লিসবনের সেন্ট্রাল মসজিদ, বন্দর নগরী হিসেবে পরিচিত পোর্তো, সেতুবাল, কাসকাইস, ভিলা নোভা দ্যা মিলফনতেস, তাভিরাসহ বিভিন্ন জায়গায় ঈদের নামাজ আদায় করেছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি মুসলিম ধর্মাবলম্বীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর