বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ইউরো শুরুর আগেই ছিটকে গেলেন ডাচ তারকা

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭৯ টাইম ভিউ

আর কয়েকদিন পরেই জার্মানির ১০ শহরে শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর ইউরো-২০২৪। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালাই করে নিচ্ছে দেশগুলো। নিজেদের শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে সেই প্রস্তুতিও সেরে নিয়েছে ডাচরা।

তবে ইউরো যাত্রা শুরুর আগে বড় দুঃসংবাদ শুনতে হলো নেদারল্যান্ডসকে ।

ইনজুরিতে ছিটকে গিয়েছেন দলের মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। গোড়ালির ইনজুরিতে এবারের ইউরো মিস করছেন বার্সেলোনার এই মিডফিল্ডার।
গোড়ালির ইনজুরি থাকা সত্ত্বেও ডাচদের ইউরো দলে জায়গা পেয়েছিলেন ডি ইয়ং। ধারণা করা হয়েছিল ইউরো শুরু হতে হতে সেরে ওঠবেন তিনি।

তবে গতকাল সোমবার (১০ জুন) বার্সেলোনার চিকিৎসক জানায়, ইউরোর আগে ডি ইয়ংয়ের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।
আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ডি ইয়ং। তবে পুরো ফিট হওয়ার অপেক্ষায় ম্যাচে নামেননি তিনি। ম্যাচ শেষে ইয়ংয়ের ইউরো থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান।

ডাচ কোচের ভাষ্য, ‘পরীক্ষায় দেখা গেছে, সে এখনও ওই কাজগুলো করতে পারে না, যেগুলো তার করতে পারা উচিত। প্রতিবার অনুশীলনের পর তার অ্যাঙ্কেলে সমস্যা হয়। এতে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, আগামী তিন সপ্তাহে সে শতভাগ ফিট থাকবে না।’
এদিকে ইনজুরিতে ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ডি ইয়ং, ‘ইউরোতে থাকতে না পারায় আমি বিষন্ন ও হতাশ। ইনজুরি কাটিয়ে উঠতে আমাদের পক্ষে যা করা সম্ভব, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সবই আমরা করেছি।

দুর্ভাগ্যজনকভাবে আমার সেরে উঠতে আরো সময় প্রয়োজন।’
ইউরো থেকে ছিটকে গেলেন ডাচ তারকা
আর কয়েকদিন পরেই জার্মানির ১০ শহরে শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর ইউরো-২০২৪। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালাই করে নিচ্ছে দেশগুলো। নিজেদের শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে সেই প্রস্তুতিও সেরে নিয়েছে ডাচরা।

তবে ইউরো যাত্রা শুরুর আগে বড় দুঃসংবাদ শুনতে হলো নেদারল্যান্ডসকে । ইনজুরিতে ছিটকে গিয়েছেন দলের মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। গোড়ালির ইনজুরিতে এবারের ইউরো মিস করছেন বার্সেলোনার এই মিডফিল্ডার।

গোড়ালির ইনজুরি থাকা সত্ত্বেও ডাচদের ইউরো দলে জায়গা পেয়েছিলেন ডি ইয়ং। ধারণা করা হয়েছিল ইউরো শুরু হতে হতে সেরে ওঠবেন তিনি। তবে গতকাল সোমবার (১০ জুন) বার্সেলোনার চিকিৎসক জানায়, ইউরোর আগে ডি ইয়ংয়ের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।

আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ডি ইয়ং। তবে পুরো ফিট হওয়ার অপেক্ষায় ম্যাচে নামেননি তিনি। ম্যাচ শেষে ইয়ংয়ের ইউরো থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান। ডাচ কোচের ভাষ্য, ‘পরীক্ষায় দেখা গেছে, সে এখনও ওই কাজগুলো করতে পারে না, যেগুলো তার করতে পারা উচিত। প্রতিবার অনুশীলনের পর তার অ্যাঙ্কেলে সমস্যা হয়। এতে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, আগামী তিন সপ্তাহে সে শতভাগ ফিট থাকবে না।’

এদিকে ইনজুরিতে ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ডি ইয়ং, ‘ইউরোতে থাকতে না পারায় আমি বিষন্ন ও হতাশ। ইনজুরি কাটিয়ে উঠতে আমাদের পক্ষে যা করা সম্ভব, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সবই আমরা করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমার সেরে উঠতে আরো সময় প্রয়োজন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর