শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ টাইম ভিউ

তিন পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার (৩১ জানুয়ারি)। শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে এবার মাওলানা জুবায়ের অনুসারীরা দুই ও সাদপন্থিরা এক পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। প্রথম পর্ব হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব।

জুবায়ের অনুসারীদের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এক পর্বে ইজতেমা করার কথা থাকলেও পরে তারা দুই পর্বে করার সিদ্ধান্ত নেন। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে সাদপন্থিদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি তা শেষ হবে।

তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান প্রস্তুতির শেষপর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য উত্তর-পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা, মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান সেতু নির্মাণ করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিএ একটি ব্রিজ নির্মাণ করেছে। এছাড়াও ইজতেমা ময়দানে সিটি টিভি স্থাপন করেছে র‌্যাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর