বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ইভেন্ট ‘তুরাগ অ্যাক্টিভ আয়োজিত হাতিরঝিলে দৌড় প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক:  ঢাকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে রান বাংলাদেশ-এর আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মর্যাদাপূর্ণ দৌঁড় ইভেন্ট ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৪’। রাজধানীর ফুসফুস খ্যাত হাতিরঝিলে শুক্রবার (৮ মার্চ) হওয়া আন্তর্জাতিক দৌঁড় প্রতিযোগিতায় ২৫ কিমি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ইমরান হাসান।

১৫টি দেশের মোট ২০০০ জন দৌঁড়বিদ ২৫ কিমি, ১০.৩ কিমি ও ৩ কিমিসহ মোট তিন  ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। ২৫ কিমি ক্যাটাগরিতে আশরাফুল আলম প্রথম রানারআপ ও আরমান নুমুসিন দ্বিতীয় রানারআপ হয়েছেন। মহিলা ২৫ কিমি ক্যাটাগরিতে শাওলিন সিগমা চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথম রানারআপ  হয়েছেন সারওয়াত পারভিন ও দ্বিতীয় রানারআপ হয়েছেন এরি লি কইকে। পুরুষ ১০.৩ কিমি ক্যাটাগরিতে গোলাম রাহাত চ্যাম্পিয়ন হয়েছেন।

এই বিভাগে প্রথম রানারআপ শেখ নাহিদ উদ্দিন ও দ্বিতীয় রানারআপ আমির হোসেন। মহিলা ১০.৩ কিমি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মোসাম্মত সামিয়া, প্রথম রানারআপ রাহিয়া ইভান্স, দ্বিতীয় রানারআপ ইয়াসমিন লিসা।

৩ কিমি ছেলে  বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইয়াশ রুমান, প্রথম রানার আপ জারিফ তাজ  ও দ্বিতীয় রানারআপ আল ফারাজি হক। ৩ কিমি মেয়ে বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রাওশিয়া রুমান, প্রথম রানারআপ আমারা মাহিন ও দ্বিতীয় রানারআপ আরিয়া নুর বিনতে। নাগরিকদের স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য সচেতনতা বৃদ্ধি করা এবং অংশগ্রহণকারীদের মধ্যে মানসিক বন্ধন জোরদার করার  লক্ষ্যে  এ ইভেন্ট  আয়োজন করা হয়।

রান বাংলাদেশের সহ-প্রতিষ্ঠিাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাজনান মোহাম্মদ বলেন, ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে রান ২০২৪ শুধুমাত্র একটি চলমান ইভেন্ট নয়। এটি ঢাকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার একটি প্রচেষ্টা। আমাদের শহরের সৌন্দর্য প্রদর্শন করতে পেরে আমরা রোমাঞ্চিত।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর