বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক হাম ও উপসর্গে আরও ৯ শিশুসহ মোট মৃত্যু ৪২৪ জন বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে: রণধীর জয়সওয়াল মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ ইসরায়েলি হামলায় ২ প্রবাসী নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী রুপনগর এলাকায় চাঁদাবাজ রাজু গাজী গ্রেফতার! গোয়ালন্দে পুনঃ খাল খনন প্রকল্পের উদ্বোধন সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয় ,সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি হামলায় ২ প্রবাসী নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ইসরায়েলি হামলায় ২ প্রবাসী নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ঘটনাটিকে ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

এর আগে, সোমবার দুপুরে লেবাননের জিবদিন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় ওই দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর