শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অভিবাসী প্রত্যাবাসন প্রক্রিয়ায় ঢাকার দ্রুত সহযোগিতা চায় ভারত আট জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস; নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ কিংবা ৫-এ থাকতে চায় বাংলাদেশ বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সরকার শিক্ষকতার মানোন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে : নাহিদ ইসলাম অবশেষে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভা, শেষ মমতার দীর্ঘ শাসন ঈদ ঘিরে অপরাধ প্রতিরোধে সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, তাদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের জ্বালানি আধিপত্য ডুবছে হরমুজেই!

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭ টাইম ভিউ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সেইসঙ্গে জানিয়েছে, ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ মে এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে ২৪ থেকে ২৭ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে।

ফিরতি যাত্রার টিকিট ২১ থেকে ২৫ মে পর্যন্ত বিক্রি হবে ৩১ মে থেকে ৪ জুনের যাত্রার জন্য। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮ থেকে ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে। ঈদ আজহা উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, জয়দেবপুর-পার্বতীপুরসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়া কোরবানির পশু পরিবহনে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে ঢাকাগামী তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালিত হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় টিকিট কালোবাজারি রোধ, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধ, স্টেশনে নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা ও বিমানবন্দর রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া, ২৩ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না। যাত্রীর চাপ সামাল দিতে আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর