বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করলেন অ্যান্ডি মারে

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

বছর শেষে টেনিসকে বিদায় বলবেন অ্যান্ডি মারে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। সে হিসেবে এবারের উইম্বলডনে শেষবারের মতো এককে খেলতে নামার কথা ছিল ব্রিটিশ টেনিস তারকার। কিন্তু কোর্টে নামার আগেই টুর্নামেন্টে দৌড় থেমেছে তার।

পিঠের চোটের কারণে উম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন যে মারে।

তার নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে দুইবারের উম্বলডনজয়ী তারকার দল। আজ রাতে চেক রিপাবলিকের টেনিস তারকা টমাস মাচাকের মুখোমুখি হওয়ার কথা ছিল মারের। ১০ দিন আগে পিঠের অস্ত্রোপচার করানোর পর এখন পর্যন্ত ফিট না হওয়ায় কোর্টে নামা হলো না সাবেক এক নম্বর তারকার।
মারের নাম প্রত্যাহারের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে,‘এক সপ্তাহ আগে অস্ত্রোপচার করানোর পর থেকে কঠোর পরিশ্রম করার পরও মারে দুর্গাভাগ্যবশত সুস্থ হতে পারেনি।

তাই এ বছর আর এককে না খেলার কঠিন সিদ্ধান্ত নিয়েছে সে।’
একক থেকে নাম প্রত্যাহার করে নিলেও ডাবলসে খেলার আগ্রহ প্রকাশ করেছেন মারে। ডাবলসে তার সঙ্গে জুটি বাঁধবেন ব্রিটিশ টেনিস তারকার বড় ভাই জিমি মারে। ৩৭ বছর বয়সি মারের ডাবলসে খেলার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে,‘সে অত্যন্ত হতাশ।

তবে সে নিশ্চিত করেছে জিমির সঙ্গে ডাবলসে খেলবে। শেষবারের মতো উম্বলডনে খেলতে নামতে সে উন্মুখ আছে।’
মারের নাম প্রত্যাহার করে নেওয়ার সংবাদ শোনার পর দুঃখপ্রকাশ করেছে উম্বলডন কর্তৃপক্ষ। টুর্নামেন্ট কর্তৃপক্ষ বিবৃতিতে লিখেছে,‘আমরা ডাবলসে তোমাকে দেখার অপেক্ষায় আছি। সঙ্গে তোমার হাতে তৈরি দুর্দান্ত মুহূর্তগুলো উদ্‌যাপনে উন্মুখ আছি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর