বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

উত্তরা লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট। এসময় সাতজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দুপুর ২ টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ার গণমাধ্যমকে বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ২ টা ২ মিনিটে। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। আমরা মোট ৭ জনকে উদ্ধার করেছি। কোনো নিহত নেই। প্রাথমিকভাবে ধারণা করছি, আগুন নিচতলা থেকে লেগে ওপরে ছড়িয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর