বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

এবার সাফজয়ীদের কোটি টাকা পুরস্কার দেবে অলিম্পিক এসোসিয়েশন

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার ও সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে এ সংবর্ধনা প্রদান করা হবে।  সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। শনিবার (১৬ নভেম্বর) বিওএ ভবনে প্রথম সভা করেছেন নতুন সভাপতি। সভায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেওয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’

এর আগে সাফজয়ী নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেয় ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে। সাউথ ইস্ট ব্যাংক থেকেও সংবর্ধনা পেয়েছে সাবিনা-সানজিদারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর