আবারও পুরুষদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। রোববার (২৮ জুলাই) এশিয়া কাপের পরবর্তী দুই আসরের নাম প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে ২০২৫ এর এশিয়া কাপ আয়োজন করবে ভারত। আর ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ।
২০২৫ এর এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণে ২০২৬ সালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যার কারণে তার আগে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে।
দুই আসরেই ১৩টি করে ম্যাচ থাকবে। বাংলাদেশ ও ভারত ছাড়াও এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এছাড়াও বাছাইপর্ব পেরিয়ে একটি করে সহযোগী সদস্য দেশ যোগ দেবে টুর্নামেন্ট দুটিতে।