সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার ফটোকপি দেখতে পাচ্ছি : জামায়াত আমির বেনজীরকে ফিরিয়ে আনতে সরকার জোরালো চেষ্টা চালাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬ টাইম ভিউ
কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার
ছবি-সংগৃহীত

কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকেই কাঁচা মরিচ আমদানি শুরু করা যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।রবিবার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানোর পাশাপাশি আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। এর ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর