মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

কানাডায় নৌকাডুবে প্রাণ গেলো বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২২৫ টাইম ভিউ

কানাডার টরন্টোর কাওয়ার্থা লেকে এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় দুই বাংলাদেশি মারা গেছেন। তাদের একজন বিজিএমইএর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব এবং অন্যজন তার বন্ধু বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ এর ক্যাপ্টেন সাইফুজ জামান গুড্ডু। স্থানীয় সময় রোববার বিকেলে কানাডার অন্টারিও প্রদেশের কাওয়ার্থা লেক অঞ্চলের স্টারজন লেকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (৯ জুন) সকালে ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কানাডার সংবাদমাধ্যম কাওয়ার্থানাউ ডটকমের খবরে বলা হয়েছে, বিকেল ৩টার কিছু পর তিনজন যাত্রী নিয়ে একটি ক্যানো নৌকা উল্টে যায়। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও আব্দুল্লাহ হিল রাকিব ও সাইফুজ জামান পানিতে ডুবে মারা যান।

মৃত দুজন কানাডাপ্রবাসী বাংলাদেশি অভিনেতা টনি ডায়েসের বাল্যবন্ধু ছিলেন। তিনি তার ফেসবুকে দুজনের সঙ্গে তোলা নিজের ছবি জুড়ে দিয়ে লিখেছেন, ‘এখনো এটা বিশ্বাস করতে পারছি না। আজ সন্ধ্যায় টরন্টোর কাওয়ার্থা লেকে এক মর্মান্তিক দুর্ঘটনায় আমার দুই বাল্যবন্ধু আব্দুল্লাহ হিল রাকিব ও সাইফুজ জামানকে হারিয়েছি। গত বছর টরেন্টোতে আমরা তিনজন একসঙ্গে ছিলাম। অনেক স্মৃতি..অনেক হাসি..। দয়া করে তাদের আপনার প্রার্থনায় রাখুন। শান্তিতে ঘুমাও ভাইয়েরা আমার।’

বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার (বিবিসিসি) প্রতিষ্ঠাতা সভাপতি সুবীর কুমার দে এক ফেসবুক পোস্টে আব্দুল্লাহ হিল রাকিবের মৃত্যু খবর জানিয়ে লিখেছেন, ‘খুব ভারাক্রান্ত মন নিয়ে আমি এই বিধ্বংসী খবরটি শেয়ার করছি। আমাদের বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ হিল রাকিব, যাকে আমি ছোট ভাইয়ের মতো মনে করতাম, আজ কাওয়ার্থা লেকে একটি নৌকা দুর্ঘটনায় দুঃখজনকভাবে মারা গেছেন। আমি এখনো শকের মধ্যে আছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর