বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কানাডার গ্লোবাল লিগে খেলতে যাচ্ছেন সাকিব

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১২৩ টাইম ভিউ

খেলা ডেস্ক : আবারো কানাডার গ্লোবাল লিগে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। গত আসরের মতো এবারও পুরনো দল মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতেই দেখা মিলবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

চোখের সমস্যা কাটিয়ে সাকিব আল হাসান ক্রিকেটে ফেরেন গত বিপিএল দিয়ে। এরপর ঢাকা প্রিমিয়ার লিগ হয়ে জাতীয় দলের জার্সিও তুলেছেন গায়ে। এই মুহূর্তে ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করছেন তিনি।

তবে এরই মাঝে জানা গেল কানাডার গ্লোবাল লিগে আবারো নাম লেখাতে যাচ্ছেন সাকিব। পুরনো দল মন্ট্রিয়াল টাইগার্সের সাথেই নাকি বাড়িয়েছেন চুক্তির মেয়াদ। যেখানে তার সাথে দেখা যাবে আন্দ্রে রাসেল, ক্রিস লিনকেও।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র। সূত্র মতে, বিশ্বকাপের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। আগের মৌসুমের দলেই খেলার কথা রয়েছে তার।

যদিও টুর্নামেন্টের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। প্রতি বছর জুন-জুলাইয়ে গ্লোবাল টি-টোয়েন্টি অনুষ্ঠিত হলেও শোনা যাচ্ছে এবার বিশ্বকাপের কারণে টুর্নামেন্টটি পিছিয়ে যেতে পারে জুলাই-আগস্টে।

গত আসরে মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলেন সাকিব। তবে মাত্র ৪ ম্যাচেই দেখা মিলে তার। যেখানে তার রান ছিল ২৫ গড়ে ১০২। স্ট্রাইকরেট ১৫৪.৫৫। বিপরীতে বল হাতে ৭ ইকোনমিতে নেন ৫ উইকেট।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর