মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

কাপাসিয়ায় ড্রামট্রাকের চাপায় সাংবাদিক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৩৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : গাজীপুরের কাপাসিয়ায় ড্রামট্রাক চাপায় মনজুরুল হোসেন মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ আগস্ট) সকাল সোয়া দশটার দিকে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনজুরুল হোসেন মিলন (৫২) কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের প্রয়াত আব্দুস সাঈদ শেখের ছেলে।

তিনি দৈনিক ভোরের দর্পণ এবং দৈনিক করতোয়া পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সোয়া দশটার দিকে ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে একটি বালু ভর্তি ড্রাম ট্রাক সাংবাদিক মিলনকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তিনি নিহত হোন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফর কবীর বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ড্রামটাকটি আটক করা গেলেও চালক ঘটনার পরপরই পালিয়ে গিয়েছে। এ ঘটনায় গাড়ির চালক এবং মালিককে আইনের আওতায় আনা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর