বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাংলাদেশে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৭৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহার মৃত্যুতে আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ।

শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

সকালে গিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ভবনের (১ নম্বর ভবন) ওপরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা যায়। অন্যান্য সরকারি ভবনেও উঠছে অর্ধনমিত জাতীয় পতাকা।

এছাড়া কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য আজ সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে গত শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।কুয়েতের আমিরের মৃত্যুর পর শনিবারই একদিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা জানায় বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর