চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল এবং তাসকিন আহমেদ।
বুধবার (১৭ জুলাই) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে নিজেদের অবস্থান জানান তারা।
পোস্টে তাসকিন সবাইকে সালাম জানিয়ে লিখেছেন, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃদপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই।