বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ক্রিকেটার সঙ্কট, মাঠে নামছেন অজি কোচিং স্টাফরা

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে অবশ্য অজি দলে সংকট দেখা দিয়েছে। সেটা খেলোয়াড় সংকট। আইপিএলে অংশ নেওয়া খেলোয়াড়রা বিশ্রাম পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

নামিবিয়া ম্যাচের আগে অজি দলে এখন আছেন মাত্র ৯জন ক্রিকেটার। তার মধ্যে অধিনায়ক মিচেল মার্শ অবশ্য বোলিং করতে পারবেন না। হ্যামেস্ট্রিং ইনজুরিতে পরা এই পেসার এখনো বল করার জন্য পুরোপুরি প্রস্তুত নন। যদি তিনি না খেলেন তাহলে মঙ্গলবার নামিবিয়া ম্যাচে অস্ট্রেলিয়া দলে থাকবেন আটজন ক্রিকেটার।

আইপিএল ফাইনাল খেলা প্যাট কামিন্স, ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক বিশ্বকাপে অংশ নেওয়ার আগে অস্ট্রেলিয়া উড়ে যাবেন। সেখান থেকে যোগ দেবেন দলে। বেঙ্গালুরুর হয়ে প্লে-অফ খেলা গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরুন গ্রিন এখন নিজ বাড়িতে ছুটি কাটাচ্ছেন। এই পাঁচজনই গ্রুপপর্বের প্রথম ম্যাচের আগে বারবাডোসে দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ৫ জুন ওমানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে অজিরা। দলে থাকা আরেক অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এখনো যোগ দেননি। মঙ্গলবার প্রথম প্রস্তুতি ম্যাচে তিনি থাকছেন না। তবে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাকে পাওয়া যাবে। এছাড়া দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকা জ্যাক ফ্রেসা-ম্যাকরুক এবং ম্যাট শর্টও এখনো যোগ দেননি।

ওমান ম্যাচের আগে তাদেরকে পাওয়া যেতে পারে।
এর ফলে এখন কোচিং স্টাফদের মধ্য থেকে বদলি ফিল্ডার নামানোর চিন্তা ভাবনা করে অজি ম্যানেজমেন্ট। প্রধান কোচ আন্ড্রু ম্যাকডোনাল্ডসহ কোচিং স্টাফে থাকা ব্র্যাড হজ, প্রধান নির্বাচক জর্জ বেইলি ও অ্যাসিসট্যান্ট কোচ আন্দ্রে বোরাভেককে ডাকা হতে পারে।

আইপিএলে ব্যস্ত থাকা ক্রিকেটারদের অনুপস্থিতির ব্যাপারে অধিনায়ক মিচেল মার্শ বলেছেন,’নমনীয় হওয়া গুরুত্বপূর্ণ। তারা আইপিএলে খেলেছে। ব্যস্ত সময় পার করেছে। তাই আমরা তাদেরকে বাড়িতে কয়েকদিন বিশ্রামে কাটাতে অগ্রাধিকার দিয়েছি। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সতেজ হয়ে যাতে বিশ্বকাপে ভালো করতে পারে। ১৫জনকেই একসঙ্গে পাওয়া জরুরী ছিল তবে তাদের বিশ্রামও গুরুত্বপূর্ণ।’

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডঃ মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, এস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরুন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর