শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৭ টাইম ভিউ
ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা

ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য নতুন গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যবসানতুন নির্দেশনায় ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের মাধ্যমে বিতরণযোগ্য ঋণের সীমা বাড়ানো হয়েছে। আগে যেখানে ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণসীমা ছিল ২৫ লাখ টাকা, সেখানে এখন তা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসাথে অনিরাপদ ঋণের সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ। রবিবার (১৫ মার্চ) জারি করা এই গাইডলাইনে বলা হয়েছে, আগের তুলনায় অনিরাপদ ঋণের সীমাও বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে দৈনন্দিন লেনদেনে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। অনেকেই নগদ অর্থ বহনের পরিবর্তে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। এ কারণে ক্রেডিট কার্ড ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং নতুন পরিস্থিতির সাথে সামঞ্জস্য রাখতে আগের নীতিমালা হালনাগাদ করে নতুন গাইডলাইন জারি করা হয়েছে।

এই গাইডলাইনে গ্রাহক সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ক্রেডিট কার্ড–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। একইসাথে দায়িত্বশীলভাবে ঋণ দেওয়ার বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় ক্রেডিট কার্ডের ধরন, গ্রাহকের যোগ্যতা, ঋণসীমা নির্ধারণ, সুদের হার, কার্ড ইস্যু ও বিপণন, বিলিং ও অর্থ আদায়ের পদ্ধতি, গ্রাহকের গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থার মতো বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর