বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে সোনারগাঁ ইউনিভার্সিটির স্বপ্নভঙ্গ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৫৬ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে সোনারগাঁ ইউনিভার্সিটির জয়ের রথ থামাল ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া। টানা দুই ম্যাচ জেতা দলটিকে এবার হেসে-খেলে হারাল ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ক্রিকেটাররা। আর এই পরাজয়ের মাধ্যমে টুর্নামেন্ট থেকে বিদায় নিল সোনারগাঁ ইউনিভার্সিটি।

আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে যান সোনারগাঁ ইউনিভার্সিটির অধিনায়ক মেহরাব হোসেন জোসি।

এরপর নির্ধারিত সাত ওভারের মধ্যে মাত্র চার ওভার দুই বলে সবকটি উইকেট হারিয়ে ৬৬ রানের মামুলি পুঁজি সংগ্রহ করেন সোনারগাঁর ব্যাটাররা। জবাবে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ছয় ওভার ১ বলে চার উইকেট হারিয়ে নির্ধারিত জয়ের লক্ষ্যে পৌঁছে যান ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার খেলোয়াড়রা। এতে তিন উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনিভার্সিটিটি।

উল্লেখ্য, ডি গ্রুপের গুরুত্বপূর্ণ এই খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ হন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার খেলয়ার জসিম উদ্দিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর