বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না তাসকিন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাইলেও, অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সহ-অধিনায়ক হয়েও টিম বাস মিস করার ঘটনা সিরিয়াসভাবে নিয়েছে বোর্ড। জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। একই সঙ্গে জুনিয়র ক্রিকেটারদের এই ঘটনা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিলেন বোর্ড পরিচালক।

বিশ্বকাপে বাংলাদেশের খারাপ পারফরম্যান্স ছাপিয়ে দেশের ক্রিকেট আলোচনায়, ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিনের টিম বাস মিস করার ঘটনা। সেমিফাইনালের খেলার সুযোগ থাকার পরও চেষ্টা না করা, সুপার এইটে কোন ম্যাচ না জেতা কিংবা ব্যাটারদের ব্যর্থতা। এসব ঢাকতেই কি সামনে আনা হলো তাসকিন ইস্যু। সে যাই হোক দলের গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ক্রিকেটারের এমন কাজে ক্ষুব্ধ বোর্ড।


গেলো বোর্ড সভায় এ ব্যাপারে আলোচনা হয়েছে বিস্তর। পরিচালকরা বিষয়টি ভালোভাবে নেননি। তার এই কাজ সংবাদ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। যাতে ক্ষুন্ন হয়েছে বিসিবি’র সম্মানও। যদিও তাসকিন ক্ষমা চেয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে। সেখানে তার সুরাহা হলেও, সহজে পার পাচ্ছেন না। অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর