বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মাহতাব

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : গাজীপুর প্রেসক্লাবের (রেজি: নং-গা-০৭৭০) ২০২৩-২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।  শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ রোডে অবস্থিত গাজীপুর প্রেসক্লাব ভবনে এ নির্বাচনে ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়।

কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে নির্বাচিতরা হলেন  সভাপতি অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ  (নিউজ টাইমস), সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্ত সংবাদ), সহ-সভাপতি মো. আব্দুস সালাম শান্ত (দৈনিক সংবাদ প্রতিদিন), যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হোসেন বুলবুল, (দৈনিক সকালের সময় ও ডেইলি ট্রাইবুনাল), কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাবিবুর রহমান (ডেইলি বাংলাদেশ পোস্ট), দফতর সম্পাদক কাজী মো. মকবুল হোসেন (দৈনিক সোনালী বার্তা ও ডেইলি মর্নিং অবজারভার), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. মোবারক হোসেন (ডেইলি সিটিজেন টাইমস)।কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক মাসুদুল হক (বাংলাদেশ বেতার),  এম এ ফরিদ (দৈনিক ঢাকা টাইমস), রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন/বাংলা ট্রিবিউন), মো. রাকিবুল আলম (দৈনিক মুক্ত সংবাদ), মো. জাহাঙ্গীর আলম ( দীপ্ত টিভি), মো. সাইদুর রহমান সাইদ ( দৈনিক সোনালী খবর)।

বিকাল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন নির্বাচিতদের নাম ঘোষনা করেন। এ সময় নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী ও মোঃ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। এর আগে ১ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর