রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক! রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৩,২৫৭ মামলা, ডাম্পিং ৯০৮ যানবাহন জাতীয় উদ্ভিদ উদ্যানে ‘বন্যপ্রাণের গল্পকথা’, প্রকৃতির পাঠে মুগ্ধ শিশুরা ডেঙ্গু বাড়ছে: সাধারণ জ্বর আর ডেঙ্গু কীভাবে চিনবেন, জানালেন বিশেষজ্ঞরা কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু কে লক্ষ্য করে গুলি সরকারের সাথে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ‘দৈনিক সময়ের আওয়াজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস রাষ্ট্রপতির পদত্যাগ: জামায়াতের ‘শুকরিয়া’, গ্রেপ্তার চায় এনসিপি রাষ্ট্রপতির পদটিকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১২ টাইম ভিউ
গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে
ছবি-সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তার গাড়িচালক ওবায়দুর রহমান। এই মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে পল্লবী থানায় মামলাটি দায়ের করার পর আমিনুর রহমান নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মামলায় ‘অনৈতিক সম্পর্কের প্রতিবাদ’ এবং ‘ভিডিও ফাঁসের সন্দেহে’ মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির।

এদিকে, আটক ব্যক্তিকে বুধবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন। এছাড়া মামলার তদন্ত করে আগামী ২৪শে অগাস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশও দিয়েছে আদালত।

উল্লেখ্য, একজন নারীর সঙ্গে ভিডিও ভাইরালের ঘটনায় ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় কারণ দেখিয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর