বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দে দেড় লক্ষাধিক টাকার আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ৪ সেমিফাইনালিষ্ট চূড়ান্ত

নুরুল হক মিলন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ টাইম ভিউ
গোয়ালন্দে দেড় লক্ষাধিক টাকার আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ৪ সেমিফাইনালিষ্ট চূড়ান্ত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের ৪ দল চূড়ান্ত হয়েছে।

দলগুলো যথাক্রমে গোপালগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, মাগুরা জেলা ও সিরাজগঞ্জ জেলা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় টুর্নামেন্টের ৪র্থ খেলায় টাইব্রেকারে সিরাজগঞ্জ জেলা ১-০ গোলে যশোর জেলা দলকে পরাজিত করে ৪র্থ দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। এদিন নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র থাকায় খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়।

উল্লেখ্য, এ টুর্নামেন্টটি ৮ জেলার অংশগ্রহণে এমাসের ৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার উদ্বোধন করা হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা আগামী ১৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার গোপালগঞ্জ জেলা দল বনাম মাগুরা জেলা দল এবং ২য় সেমিফাইনাল খেলা ২০ সেপ্টেম্বর রোজ শনিবার ফরিদপুর জেলা দল বনাম সিরাজগঞ্জ জেলা দল বিকেল সাড়ে ৩ টায় একে অপরের মোকাবেলা করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর