বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গ্লোব সকার অ্যাওয়ার্ডে পুরস্কার জিতলেন যারা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

আরেকটি বছর শেষের পথে। এরই মাঝে দুবাই স্পোর্টস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২৪। ফিফা ব্যালন ডি’অর বা দ্য বেস্টের মতো এ আসরেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। পুরস্কার তালিকায় জায়গা করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকারা।

বছরের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়র। ফিফা ব্যালন ডি’অর থেকে পুরস্কার বঞ্চিত হলেও দ্য বেস্টের পর গ্লোব সকার অ্যাওয়ার্ডেও নিজের আধিপত্য দেখালেন এই ব্রাজিলিয়ান তারকা। একই সঙ্গে সেরা ফরোয়ার্ডের পুরস্কারও উঠেছে তার হাতে।

রিয়ালের আরও এক তারকা জুড বেলিংহাম জিতেছেন বর্ষসেরা মিডফিল্ডারের পুরস্কার। নারী ফুটবলে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। মধ্যপ্রাচ্যের বর্ষসেরা ফুটবলারের সম্মাননা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে, উদীয়মান তারকা হিসেবে ইমার্জিং প্লেয়ারের খেতাব জিতেছেন বার্সার লামিন ইয়ামাল। প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নেইমার, থিবো কর্তোয়া এবং রিও ফার্দিনান্দ।

ক্লাব বিভাগেও সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদ। বর্ষসেরা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। কোচ কার্লো আনচেলত্তি বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন। সেরা এজেন্টের সম্মান পেয়েছেন জর্জ মেন্ডিস। ছেলেদের বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ এবং মেয়েদের বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে এফসি বার্সেলোনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর