বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা খেলোয়াড় এমবাপ্পে

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮৭ টাইম ভিউ

বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে গ্লোব সকার অ্যাওয়ার্ডের ইউরোপীয় সংস্করণে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এবছরের সেরা ক্লাবের পুরস্কার জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

দুবাই ডি’অর অ্যাওয়ার্ডস নামে পরিচিত পুরস্কারটি ফুটবলে বিভিন্ন কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর প্রদান করে গ্লোব সকার। তবে প্রথমবারের মতো এই পুরস্কারের ইউরোপীয় সংস্করণ আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার রাতে সার্দিনিয়া দ্বীপে আয়োজিত জমকালো আয়োজনে মৌসুমের সেরা খেলোয়াড়, দল, সেরা কোচ ও সেরা উদীয়মান খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
২০২৩/২০২৪ মৌসুমে এমবাপ্পে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪৪ গোল। এছাড়া এসিস্ট করেছেন ১০টি। ব্যক্তিগত অর্জনে তাই অনেক এগিয়ে ছিলেন তিনি।

তবে এবারও চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন পূরণ হয়নি তার। তবে পিএসজি জিতেছে লিগ ওয়ানের শিরোপা।
এই গ্রীষ্মে পিএসজি থেকে বিদায় নিচ্ছেন এমবাপ্পে। ফ্রি ট্রান্সফারে তার সম্ভাব্য পরবর্তী ঠিকানা রিয়াল মাদ্রিদ।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনও। তবে পিএসজি ছেড়ে গেলেও গত রাতে বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে তিনি সদ্য সাবেক ক্লাবের সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি পিএসজিকে ‘ফ্রান্সের সেরা ক্লাব’ আখ্যা দেন।
এছাড়া ইউরোপের বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এবার নিয়ে টানা চার বার লিগ শিরোপা জিতে ইতিহাস গড়েছে গার্দিওয়ালার শিষ্যরা। তবে মেয়েদের ফুটবল সেরা ক্লাব নির্বাচিত হয়েছেন বার্সেলোনা।

বর্ষসেরা কোচ বায়ার লেভারকুসেনের জাভি আলোনসো। এছাড়া ৪৪ ম্যাচে ৪৫ গোল করে বর্ষসেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন , উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর